Hafiz Alam Sairani
Honoring the legacy
মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে অনুরোধ করব যে, আপনি জানেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে হাজার হাজার বিঘা জমি অকৃষিজমিতে পরিণত হয়েছে। যে জমিগুলিতে আগে পশ্চিমবঙ্গের মানুষ কৃষিকার্যের মাধ্যমে শস্য উৎপাদন করতেন, কিন্তু আজ সেখানে বিএসএফের অত্যাচারের কারণে গ্রামের কৃষকরা সেই সমস্ত জমিতে চাষাবাদ করতে পারছেন না। সেইজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার অনুরোধ, কাঁটাতারের ওপারে যে সমস্ত জমি রয়েছে, সেগুলিতে কৃষকদের চাষাবাদের সুযোগ করে দেওয়া হোক। যাতে কৃষকরা নিজেদের মান-সম্মান বজায় রেখে চাষাবাদ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনি জানেন, বিএসএফের জওয়ানরা যখন-তখন গ্রামে-গঞ্জে ঢুকে পড়েন, যা তাঁদের এক্তিয়ারের বাইরে। চাষের কাজে যে সমস্ত গরু, মোষ ও ছাগল ব্যবহার করা হয়, সেগুলিকেও তাঁরা ধরে নিয়ে যান এবং পরবর্তীকালে সিজার লিস্টে সেই বিষয়টি স্বীকার করতে চান না। অনেক ক্ষেত্রে দেখা গেছে, সিপিডব্লিউডি-র রাস্তা দিয়ে সাধারণ মানুষ হেঁটে যাওয়ার সময় বিএসএফের জওয়ানরা তাঁদের আটক করে অন্যায়ভাবে মারধর করেন। একদিন এক কৃষকভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় বিএসএফের এক জওয়ান পিছন থেকে সাইকেল দিয়ে তাঁকে ধাক্কা মারেন এবং বলেন, "তুমি জানো না, আমি বিনা ব্রেকে সাইকেল চালাচ্ছি!" সেইজন্য, মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার মাধ্যমে আমি এই বিষয়টি তুলে ধরতে চাই যে, বিএসএফের এই ধরনের আচরণ ও অত্যাচার থেকে কৃষিজীবী মানুষরা যাতে রক্ষা পান এবং তাঁরা যাতে শান্তিতে বসবাস করতে পারেন, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।
মাননীয় উপাধ্যক্ষ মহাশয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে বামফ্রন্ট সরকার সুযোগ-সুবিধাগুলি গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু স্যার, দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, আমরা গোয়ালপোখর কেন্দ্রে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে তিনটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও তরিয়াল এস.এইচ.সি. এবং গৌরাঙ্গী এস.এইচ.সি.—এই দুটি স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই দুটি স্বাস্থ্যকেন্দ্র খোলার কোনও প্রচেষ্টা করা হয়নি। গ্রামে যাঁরা বসবাস করেন, শহুরে ভাষায় তাঁদের চাষি বলা হলেও, এই চাষিদের প্রতিও বামফ্রন্ট সরকারের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই গ্রামের মানুষ যাতে ন্যূনতম চিকিৎসার সুযোগ-সুবিধা পেতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। কাজেই, এদিকে লক্ষ্য রেখে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমার অনুরোধ, এই দুটি বন্ধ স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করা এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা হোক।